দুর্ঘটনায় মৃত জলসম্পদ দপ্তরের অস্থায়ী কর্মীর বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন মানস ভুঁইয়া
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় জলসম্পদ দপ্তরের অস্থায়ী কর্মী শুভেন্দু সাহুর (৩৪) । দুর্ঘটনাটি ঘটে সবং বিধানসভা কেন্দ্রের অধীন পিংলা থানার জলচক এলাকায়। খবর পেয়েই অতিরিক্ত জেলা শাসককে ফোন করে মৃত ওই কর্মীর যাতে দ্রুত ময়নাতদন্তের পর দেহ পরিবারের সদস্যদের হাতে দেওয়া হয় এবং তাঁর পরিবারের নিকট আত্মীয় যাতে ক্ষতিপূরণ পান সেজন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুইঁয়া।
এরপর তিনি নিজেও মৃত কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া কে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের বাবা মাধব সাহু সহ পরিবারের লোকেরা। মৃতের ১০ বছরের এক নাবালক ছেলে রয়েছে। মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া তাদের পরিবারে পাশে রয়েছে বলে আশ্বাস দেন। পিংলা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে ।তবে ট্রাকের চালক পলাতক। সেইসঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে জলচক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।পিংলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে বালিচক স্টেশনে রেল লাইন পেরানোর সময় ট্রেনে কাটা পড়ে মারা যান এক ব্যক্তি। তাঁর পরিচয় জানা যায়নি। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিস বলে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment